বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, ‘বিকেল সোয়া ৫টায় আগুনের ঘটনা জানতে পারি। ঘটনা জানার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গেছে। প্রাথমিকভাবে বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।’ তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। টিটি/একিউএফ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, ‘বিকেল সোয়া ৫টায় আগুনের ঘটনা জানতে পারি। ঘটনা জানার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গেছে। প্রাথমিকভাবে বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।’

তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

টিটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow