বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ১৬ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চলমান অধিকতর তদন্তের স্বার্থে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জন আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল আদালতে জানায়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন এবং তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্ত বিঘ্নিত হবে। এর আগে ৬০ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এবং অন্যতম আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক ইমিগ্রেশন থেকে বাধা প্রত্যাহারের আবেদন করায় দুদক পুনরায় এই জরুরি আবেদনটি জানায়। নিষেধাজ্ঞার আওতায় আসা উল্লেখযোগ্য আসামিরা হলেন- বেসিক ব্যাংকের সাবেক এমডি একেএম সাজেদুর রহমান, সাবেক ডিএমডি ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূইয়া এবং তাহমিনা ডেনিম লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও চেয়ারম্যান কামাল জামান মোল্লা। এজাহারনামীয় আসামি কোরবান আলী এরই মধ্যে
বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চলমান অধিকতর তদন্তের স্বার্থে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জন আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল আদালতে জানায়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন এবং তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্ত বিঘ্নিত হবে। এর আগে ৬০ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এবং অন্যতম আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক ইমিগ্রেশন থেকে বাধা প্রত্যাহারের আবেদন করায় দুদক পুনরায় এই জরুরি আবেদনটি জানায়।
নিষেধাজ্ঞার আওতায় আসা উল্লেখযোগ্য আসামিরা হলেন- বেসিক ব্যাংকের সাবেক এমডি একেএম সাজেদুর রহমান, সাবেক ডিএমডি ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূইয়া এবং তাহমিনা ডেনিম লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও চেয়ারম্যান কামাল জামান মোল্লা।
এজাহারনামীয় আসামি কোরবান আলী এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন।
এমডিএএ/এমআরএম
What's Your Reaction?