বেহাল সড়কে জনদুর্ভোগ, প্রতিকার না পেয়ে খুঁটি পুঁতে প্রতিবাদ

ফরিদপুরের সালথায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা একটি কাঁচা রাস্তার মাঝে খুঁটি পুতি রেখে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামের বাসিন্দারা এ অভিনব প্রতিবাদ করেন। এ সময় দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙারদিয়া পূর্বপাড়া পাকা রাস্তা থেকে স্লুইসগেট এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও বর্তমানে কোনো যানবাহন চলাচলের উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা আর বড় বড় গর্তে একাকার হয়ে যায় রাস্তাটি। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দিয়ে নিয়মিত ভারী ট্রাক ও বড় যানবাহন চলাচল করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ফলে অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে স্থানীয় মানুষজন পাশের ফসলি জমির ভেতর দিয়ে চলাচল করছেন। এতে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং কৃষকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয় বাসিন্দা ও সালথা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিব

বেহাল সড়কে জনদুর্ভোগ, প্রতিকার না পেয়ে খুঁটি পুঁতে প্রতিবাদ

ফরিদপুরের সালথায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা একটি কাঁচা রাস্তার মাঝে খুঁটি পুতি রেখে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামের বাসিন্দারা এ অভিনব প্রতিবাদ করেন। এ সময় দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙারদিয়া পূর্বপাড়া পাকা রাস্তা থেকে স্লুইসগেট এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও বর্তমানে কোনো যানবাহন চলাচলের উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা আর বড় বড় গর্তে একাকার হয়ে যায় রাস্তাটি।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দিয়ে নিয়মিত ভারী ট্রাক ও বড় যানবাহন চলাচল করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ফলে অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে স্থানীয় মানুষজন পাশের ফসলি জমির ভেতর দিয়ে চলাচল করছেন। এতে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং কৃষকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা ও সালথা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। কিন্তু বৃষ্টি হলে রাস্তাটা একেবারে কাদার সাগরে পরিণত হয়। আমাদের মা-বোনদের চলাচল করতে খুব কষ্ট হয়। অনেক সময় শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারে না।

আরেক বাসিন্দা শারমিন সুলতানা বলেন, অসুস্থ রোগী নিয়ে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তাই দ্রুত রাস্তাটি মেরামত করা খুবই জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাঙারদিয়া গ্রামের সড়কটির বিষয়ে আমরা অবগত নই। তবে এই প্রথম জানতে পারলাম। প্রতিবাদকারীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অথবা ওই এলাকার ইউপি চেয়ারম্যান বা মেম্বার দিয়ে আমাকে অবহিত করলে গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow