বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আহত দুই গার্মেন্টসের শ্রমিকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে আমির শাটর্স্ লি: গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুই শ্রমিক মারা গেছেন। শুক্রবার (০১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আমির শার্টস লি: গার্মেন্টসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক। এদিন বেলা আনুমানিক ১১টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একরাম হোসেন (৩৫) নামে এক শ্রমিক। একরাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসীন ভুইয়ার ছেলে। তিনি আমির শার্টসের বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন নামে এক নিরাপত্তা কর্মী। নিহত সাজ্জাদ পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ির বাসিন্দা। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় আহত আরেক শ্রমিক ওয়েল্ডার রবিউল হোসেন চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে বয়লার অপারেটর একরাম গার্মেন্টসের বিদ্যুতের মূল সুইচ অন করে। এ সময় হঠাৎ করেই গার্মেন্টসের বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিট ঘটে। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে আমির শার্টস্ গার্মেন্টসের সিকিউরিটি
কুমিল্লার চৌদ্দগ্রামে আমির শাটর্স্ লি: গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুই শ্রমিক মারা গেছেন।
শুক্রবার (০১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আমির শার্টস লি: গার্মেন্টসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক।
এদিন বেলা আনুমানিক ১১টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একরাম হোসেন (৩৫) নামে এক শ্রমিক। একরাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসীন ভুইয়ার ছেলে। তিনি আমির শার্টসের বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন নামে এক নিরাপত্তা কর্মী। নিহত সাজ্জাদ পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ির বাসিন্দা।
বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় আহত আরেক শ্রমিক ওয়েল্ডার রবিউল হোসেন চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে বয়লার অপারেটর একরাম গার্মেন্টসের বিদ্যুতের মূল সুইচ অন করে। এ সময় হঠাৎ করেই গার্মেন্টসের বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিট ঘটে। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে আমির শার্টস্ গার্মেন্টসের সিকিউরিটি কর্মী মো. সাজ্জাদ, বয়লার অপারেটর একরাম এবং ওয়েল্ডার রবিউল আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
একরামুল হক জানান, কোম্পানির রুলস এবং বিজিএমইএ এর সব নিয়ম অনুযায়ী মৃত এবং আহতদের সব ধরনের ক্ষতিপূরণ প্রদান করা হবে। এর বাইরে তাদের পরিবারের সদস্যদের পড়ালেখার দায়িত্বসহ নানান সহযোগিতা প্রদান করবে কর্তৃপক্ষ।
What's Your Reaction?