বৈরী আবহাওয়ায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবারও লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। শুক্রবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। বিআইডব্লিউটিএর সেবা বিভাগের প্রতিনিধি মো. মাহফুজ জাগো নিউজকে বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। তিনি বলেন, প্রায় আধা ঘণ্টা সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে সদরঘাট থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে, বৈরী আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয় বলে জানা যায়। এমডিএএ/এএমএ

বৈরী আবহাওয়ায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবারও লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।

শুক্রবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিএর সেবা বিভাগের প্রতিনিধি মো. মাহফুজ জাগো নিউজকে বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, প্রায় আধা ঘণ্টা সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে সদরঘাট থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, বৈরী আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয় বলে জানা যায়।

এমডিএএ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow