বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ৬ জেলে। এছাড়া ট্রলারের অংশ ও বয়া আঁকড়ে থাকা ৫ জেলে জীবিত উদ্ধার হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলে বাইজিদ (৩০) জানান, পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারে মোট ১১ জন জেলে শনিবার রাতে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। রোববার রাত ১০টার দিকে সাগরে তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এরপর তারা ডুবে যাওয়া ট্রলার ও একটি বয়া আঁকড়ে ধরে প্রায় ৫ ঘণ্টা সাগরে ভেসে থাকেন। রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের আরেকটি ট্রলার তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন— ইমাদুল সিকদার (৪০), মো. বাইজিদ (৩০), মো. নাজমুল (৩০), মো. রাকিব (২২) ও মো. সজীব (২৫)। আহত বাইজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের মো. হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের মো. ফোরকান (৪৫),

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ৬ জেলে। এছাড়া ট্রলারের অংশ ও বয়া আঁকড়ে থাকা ৫ জেলে জীবিত উদ্ধার হয়েছেন।

রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলে বাইজিদ (৩০) জানান, পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারে মোট ১১ জন জেলে শনিবার রাতে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। রোববার রাত ১০টার দিকে সাগরে তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এরপর তারা ডুবে যাওয়া ট্রলার ও একটি বয়া আঁকড়ে ধরে প্রায় ৫ ঘণ্টা সাগরে ভেসে থাকেন। রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের আরেকটি ট্রলার তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— ইমাদুল সিকদার (৪০), মো. বাইজিদ (৩০), মো. নাজমুল (৩০), মো. রাকিব (২২) ও মো. সজীব (২৫)। আহত বাইজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের মো. হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের মো. ফোরকান (৪৫), মো. সায়েদ (২০), আল আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow