বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

যশোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট চলছে। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। এজন্য জনগণের সহযোগিতা জরুরি। সংকট মোকাবিলায় জনগণকে মিতব্যয়ী হতে হবে। কারণ যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের ক্ষত বিশ্বব্যাপী ফুটে উঠবে। সারা বিশ্বের মানুষের সংকট মোকাবিলার প্রস্তুতি রয়েছে। আমাদের সরকারও প্রস্তুতি নিচ্ছে। জনগণ হিসেবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নামাজে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দুটি জামায়াতে বিপ

বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

যশোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট চলছে। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। এজন্য জনগণের সহযোগিতা জরুরি। সংকট মোকাবিলায় জনগণকে মিতব্যয়ী হতে হবে। কারণ যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের ক্ষত বিশ্বব্যাপী ফুটে উঠবে। সারা বিশ্বের মানুষের সংকট মোকাবিলার প্রস্তুতি রয়েছে। আমাদের সরকারও প্রস্তুতি নিচ্ছে। জনগণ হিসেবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নামাজে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দুটি জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।

মিলন রহমান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow