বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে আপনারা বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, শাহজাহান চৌধুরী আমার বড় ভাই, তার নেতৃত্বেই উখিয়া-টেকনাফে ইতোপূর্বে বিপুল উন্নয়ন হয়েছে, এবারও হবে। রাষ্ট্র গঠনে এ দেশের সন্তানরা রক্ত দিয়েছে, সেই আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশ আজ ফ্যাসিবাদমুক্ত। এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়াকে বন্দি হতে হয়েছিল। তিনি জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য। আমিও দীর্ঘদিন আয়নাঘরে বন্দি ছিলাম। এসব ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে আপনারা বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শাহজাহান চৌধুরী আমার বড় ভাই, তার নেতৃত্বেই উখিয়া-টেকনাফে ইতোপূর্বে বিপুল উন্নয়ন হয়েছে, এবারও হবে। রাষ্ট্র গঠনে এ দেশের সন্তানরা রক্ত দিয়েছে, সেই আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশ আজ ফ্যাসিবাদমুক্ত। এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়াকে বন্দি হতে হয়েছিল। তিনি জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য। আমিও দীর্ঘদিন আয়নাঘরে বন্দি ছিলাম। এসব ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন জরুরি। মানুষের জীবনমান উন্নয়নে, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তারা স্বাধীনতার বিকৃত ইতিহাস শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন– কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পথসভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow