বোনের বাড়ি থেকে ফিরছিলেন নুর আলম, পথে বাসচাপায় ছেলেসহ নিহত

ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নুর আলম। কিন্তু বাসায় আর ফেরা হয়নি। পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। এ ঘটনায় তার ছেলেও নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকার আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) এবং তার ছেলে মো. নিরব (২৫)। নুর আলম পেশায় অ্যাম্বুলেন্সচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে নিজ বাড়িতে ফিরছিলেন নুর আলম। হাফেজিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা গুরুতর আহত ছেলে নিরব ও ভাগিনা আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থ

বোনের বাড়ি থেকে ফিরছিলেন নুর আলম, পথে বাসচাপায় ছেলেসহ নিহত

ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নুর আলম। কিন্তু বাসায় আর ফেরা হয়নি। পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। এ ঘটনায় তার ছেলেও নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকার আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) এবং তার ছেলে মো. নিরব (২৫)।

নুর আলম পেশায় অ্যাম্বুলেন্সচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে নিজ বাড়িতে ফিরছিলেন নুর আলম। হাফেজিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা গুরুতর আহত ছেলে নিরব ও ভাগিনা আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow