বোল্ড লুকে মেট গালায় ঝড় তুললেন যে তারকারা

মেট গালা মানেই ফ্যাশনের সবচেয়ে সাহসী ও সৃজনশীল মঞ্চ। ২০২৬ সালের আসর শেষ হলেও এর রেশ এখনো কাটেনি। এবারও বিশ্বের তারকারা হাজির হয়েছিলেন নিজেদের আলাদা স্টাইল স্টেটমেন্ট নিয়ে। কেউ বেছে নিয়েছেন সরলতা, আবার কেউ পুরোপুরি ঝুঁকেছেন নাটকীয়তা আর এক্সপেরিমেন্টাল ফ্যাশনের দিকে। বিশেষ করে কয়েকজন তারকা তাদের সুপার বোল্ড উপস্থিতির মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। অতিরঞ্জিত সিলুয়েট, বিশাল কেপ, অদ্ভুত কাট ও ব্যতিক্রমী টেক্সচারের পোশাক যেন তাদেরকে পরিণত করেছে জীবন্ত শিল্পকর্মে। সব মিলিয়ে, মেট গালা ২০২৬ আবারও দেখিয়ে দিলো; ফ্যাশন কেবল পোশাক নয় বরং নিজেকে প্রকাশের শক্তিশালী মাধ্যম। জিজি হাদিদ জিজি হাদিদ রেড কার্পেটে নজর কাড়েন কাস্টম শিয়ার মিউ মিউ গাউনে। কালো মেশ ফ্যাব্রিকের স্বচ্ছ বেসের ওপর ধূসর প্যাচওয়ার্ক, সূক্ষ্ম ফুলের এমব্রয়ডারি ও ক্রিস্টাল ডিটেইলিং এই পোশাককে দিয়েছে ভিন্ন মাত্রা। পুরো লুকটি ছিল বডি-ফোকাসড, যা তার আত্মবিশ্বাসী উপস্থিতিকে আরও উজ্জ্বল করে তুলেছে। উল্লেখযোগ্য বিষয়, মাত্র দুই দিনেই তৈরি হয়েছিল এই নিখুঁত গাউন। লেনা মাহফু ফরাসি ইনফ্লুয়েন্সার লেনা মাহফু পরেছিলেন কাস্টম ন্যুড ইল্যুশন গাউন।

বোল্ড লুকে মেট গালায় ঝড় তুললেন যে তারকারা

মেট গালা মানেই ফ্যাশনের সবচেয়ে সাহসী ও সৃজনশীল মঞ্চ। ২০২৬ সালের আসর শেষ হলেও এর রেশ এখনো কাটেনি। এবারও বিশ্বের তারকারা হাজির হয়েছিলেন নিজেদের আলাদা স্টাইল স্টেটমেন্ট নিয়ে। কেউ বেছে নিয়েছেন সরলতা, আবার কেউ পুরোপুরি ঝুঁকেছেন নাটকীয়তা আর এক্সপেরিমেন্টাল ফ্যাশনের দিকে।

বিশেষ করে কয়েকজন তারকা তাদের সুপার বোল্ড উপস্থিতির মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। অতিরঞ্জিত সিলুয়েট, বিশাল কেপ, অদ্ভুত কাট ও ব্যতিক্রমী টেক্সচারের পোশাক যেন তাদেরকে পরিণত করেছে জীবন্ত শিল্পকর্মে। সব মিলিয়ে, মেট গালা ২০২৬ আবারও দেখিয়ে দিলো; ফ্যাশন কেবল পোশাক নয় বরং নিজেকে প্রকাশের শক্তিশালী মাধ্যম।

জিজি হাদিদGigi Hadid

জিজি হাদিদ রেড কার্পেটে নজর কাড়েন কাস্টম শিয়ার মিউ মিউ গাউনে। কালো মেশ ফ্যাব্রিকের স্বচ্ছ বেসের ওপর ধূসর প্যাচওয়ার্ক, সূক্ষ্ম ফুলের এমব্রয়ডারি ও ক্রিস্টাল ডিটেইলিং এই পোশাককে দিয়েছে ভিন্ন মাত্রা।

Gigi Hadidপুরো লুকটি ছিল বডি-ফোকাসড, যা তার আত্মবিশ্বাসী উপস্থিতিকে আরও উজ্জ্বল করে তুলেছে। উল্লেখযোগ্য বিষয়, মাত্র দুই দিনেই তৈরি হয়েছিল এই নিখুঁত গাউন।

লেনা মাহফুLéna Mahfouf


ফরাসি ইনফ্লুয়েন্সার লেনা মাহফু পরেছিলেন কাস্টম ন্যুড ইল্যুশন গাউন। পোশাকটির সবচেয়ে আলাদা দিক ছিল ধাতব হাতের মতো ডিটেইলিং।

Léna Mahfoufনিচের অংশে গ্রিক-অনুপ্রাণিত সফট ড্রেপড স্কার্ট পুরো লুকে এনেছে ব্যালান্স।

ইরিনাIrina

৪০ বছর বয়সী এই সুপারমডেল বেছে নিয়েছিলেন আলেকজান্ডার ওয়াং-এর ডিজাইন করা ন্যুড-ইনস্পায়ার্ড আউটফিট। চোকার, আর্ম ব্রেসলেট এবং নাভি পর্যন্ত নেমে আসা চেইন—সব মিলিয়ে ঘড়ি-অনুপ্রাণিত অ্যাকসেসরিজ ছিলো এই লুকের মূল আকর্ষণ। লম্বা কালো স্কার্ট পুরো সাজে ভারসাম্য এনে দেয়।

কেন্ডাল জেনারKendall Jenner

গ্রিক ভাস্কর্যের অনুপ্রেরণায় তৈরি তার লুক ছিল একেবারে আলাদা। মনে হচ্ছিল প্রাচীন কোনো দেবী যেন জীবন্ত হয়ে উঠেছেন।

Kendall Jennerগ্যাপের সাদা টি-শার্টকে ভিত্তি করে তৈরি এই আউটফিটে টি-ডাইড জার্সি, লেদার, শিফন ও অর্গানজা ব্যবহার করে গড়া হয়েছে ভাস্কর্যধর্মী সিলুয়েট।

টাইলাTyla

দক্ষিণ আফ্রিকার এই গায়িকা মেট গালার লালগালিচায় যেন ময়ূরের রূপে হাজির হন। ভ্যালেন্তিনোর নীল কাস্টম গাউনটি ‘নেকেড ড্রেসিং’ ট্রেন্ডকে নতুনভাবে তুলে ধরে।

Tylaডায়মন্ড চেইন দিয়ে তৈরি এই রিভিলিং পোশাকে ছিল গভীর প্লাঞ্জিং বডিস, যা শরীরের সঙ্গে মিশে গিয়ে তৈরি করেছে আকর্ষণীয় সিলুয়েট।

সিমোন অ্যাশলিSimone Ashley

ভারতীয় বংশোদ্ভূত এই অভিনেত্রী হাজির হন স্টেলা ম্যাককার্টনির তৈরি এক চেইন-ড্রেপড গাউনে। পুরো পোশাকটি ছিল টেকসই উপকরণে নির্মিত।

Simone Ashleyশরীরজুড়ে ঝুলে থাকা রুপালি চেইন তার লুকে এনেছে ঝলমলে ও আধুনিক ছোঁয়া।

হেইলি বিবারHailey Bieber

বিউটি উদ্যোক্তা হেইলি বিবার হাজির হন একেবারে আর্ট-ইনস্পায়ার্ড সাজে। ফরাসি ভাস্কর ক্লদ লালানের কাজ থেকে অনুপ্রাণিত এই লুকের প্রধান আকর্ষণ ছিল কাস্টম গোল্ড ব্রেস্টপ্লেট, যা শরীরের সঙ্গে মোল্ড করে তৈরি।

Hailey Bieberএর সঙ্গে নীল স্কার্ট পুরো আউটফিটে যোগ করেছে শক্তিশালী কনট্রাস্ট।

কাইলি জেনারKylie Jenner

প্রতিবারের মতো এবারও নাটকীয় উপস্থিতি ছিল তার। শিয়াপারেল্লির স্কাল্পচরাল গাউনে কাইলি যেন হয়ে উঠেছিলেন জীবন্ত আর্টওয়ার্ক।

Kylie Jennerন্যুড করসেট বডিসের সঙ্গে আইভরি সিল্কের ঢেউ খেলানো স্কার্ট, যার ওপর ছিল পার্ল ডিটেইলিং, সব মিলিয়ে এক অনন্য ভিজ্যুয়াল তৈরি করে।

কিম কার্ডাশিয়ানKim Kardashian

ফ্যাশন জগতে বরাবরই আলোচিত কিম এবারও ছিলেন কেন্দ্রবিন্দুতে। ‘ফ্যাশন ইজ আর্ট’ থিমে তিনি হাজির হন ব্রিটিশ শিল্পী অ্যালেন জোনসের সঙ্গে যৌথভাবে তৈরি কমলা রঙের বডি-প্লেট আউটফিটে। ১৯৬০-এর দশকের ভাস্কর্যশিল্প থেকে অনুপ্রাণিত এই লুক তার সাহসী ফ্যাশন সেন্সকে আরও একবার প্রমাণ করে।

বিয়ন্সেBeyonce

দীর্ঘ এক দশক পর মেট গালার রেড কার্পেটে ফিরলেন ‘কুইন বি’। তার প্রত্যাবর্তন ছিল রাজকীয়। ফ্রেঞ্চ ডিজাইনারের তৈরি হীরকখচিত কঙ্কাল-ডিজাইনের ন্যুড গাউনে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে মেট গালার কুইন বলা হয়।

Beyonce

সব মিলিয়ে মেট গালা ২০২৬-এর এই বোল্ড লুকগুলো শুধু ফ্যাশনের সীমা ভাঙেনি, বরং নতুন ট্রেন্ড তৈরির ইঙ্গিতও দিয়েছে। এখানে পোশাক মানেই কেবল সাজ নয়; এটি একেকটি শক্তিশালী বক্তব্য, একেকটি শিল্পকর্ম।

 

জেএস/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow