বোয়ালখালীতে পাহাড়ি ঢলে খালে তলিয়ে গেলেন যুবক

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে খালে তলিয়ে নিখোঁজ হয়েছেন দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরায় লিচুবাগানে কাজে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ওই এলাকার ভাণ্ডালজুরী খালে তলিয়ে যান তিনি। দিদার আলম শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইলিয়াছ। আরও পড়ুন বান্দরবানে পাহাড়ধসে বাবা-মা-সন্তানসহ নিহত ৫ হৃদয় পাহাড়ে বাগানশ্রমিক হিসেবে দিনমজুরি করে সংসার চালাতেন। সকালে কাজে যাওয়ার জন্য খাল পার হতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে যান তিনি। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে হৃদয় পাহাড়ে কাজ করতে গিয়েছিল। ভারী বর্ষণে ভাণ্ডালজুরী খালে পাহাড়ি ঢল ছিল। খাল দিয়ে পার হতে গিয়ে সে নিখোঁজ হয়। আরও পড়ুন দাদার পেছন পেছন দোকানে যাচ্ছিল শিশুটি, প্রাণ গেল নালার স্রোতে ভেসে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এমডিআইএইচ/বিএ

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে খালে তলিয়ে গেলেন যুবক

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে খালে তলিয়ে নিখোঁজ হয়েছেন দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরায় লিচুবাগানে কাজে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ওই এলাকার ভাণ্ডালজুরী খালে তলিয়ে যান তিনি।

jagonews24

দিদার আলম শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইলিয়াছ।

হৃদয় পাহাড়ে বাগানশ্রমিক হিসেবে দিনমজুরি করে সংসার চালাতেন। সকালে কাজে যাওয়ার জন্য খাল পার হতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে যান তিনি।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে হৃদয় পাহাড়ে কাজ করতে গিয়েছিল। ভারী বর্ষণে ভাণ্ডালজুরী খালে পাহাড়ি ঢল ছিল। খাল দিয়ে পার হতে গিয়ে সে নিখোঁজ হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

এমডিআইএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow