বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইমরান হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমরান বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোডের আসকর পাড়ার বাসিন্দা। তিনি মৃত বজল করিমের ছেলে। তার স্ত্রী ও এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইমরানের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখতে পান স্বজনেরা। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পান, ঘরের সিলিংয়ের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছেন ইমরান। এরপর টিনের বেড়া কেটে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. ইমন হোসেন বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইমরান হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোডের আসকর পাড়ার বাসিন্দা। তিনি মৃত বজল করিমের ছেলে। তার স্ত্রী ও এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইমরানের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখতে পান স্বজনেরা। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পান, ঘরের সিলিংয়ের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছেন ইমরান।
এরপর টিনের বেড়া কেটে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. ইমন হোসেন বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?