গরমে দ্রুত তরকারি নষ্ট হয়, ভালো রাখবেন যেভাবে

গরমের সময় রান্না করা খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। রান্না করার পর তরকারি, ভাত বা রান্না করা খাবার কয়েক ঘণ্টার মধ্যেই গন্ধ হয়ে যাওয়া, টক হয়ে যাওয়া বা পচে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু সহজ ও ঘরোয়া নিয়ম মেনে চললে ফ্রিজ ছাড়াই খাবার অনেকক্ষণ পর্যন্ত তাজা রাখা সম্ভব। গরম আবহাওয়ায় ব্যাকটেরিয়া খুব দ্রুত বৃদ্ধি পায়, আর এই ব্যাকটেরিয়াই খাবার নষ্ট হওয়ার প্রধান কারণ। তাই খাবার সংরক্ষণে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক পাত্র এবং সংরক্ষণের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিষ্কার ও ঢেকে রাখার অভ্যাস রান্না করা খাবার কখনোই খোলা অবস্থায় রাখা উচিত নয়। খোলা খাবারে ধুলা, ময়লা, মাছি ও বিভিন্ন জীবাণু সহজেই প্রবেশ করে। তাই খাবার সবসময় ভালোভাবে ঢেকে রাখতে হবে। ঢাকনা না থাকলে পরিষ্কার কাপড় বা প্লেট দিয়েও ঢেকে রাখা যেতে পারে। এতে খাবার অনেকটা নিরাপদ থাকে এবং দ্রুত নষ্ট হয় না। সঠিক পাত্রতে রাখা খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিকের চেয়ে স্টিল বা কাচের পাত্র ব্যবহার করা বেশি ভালো। এসব পাত্রে ব্যাকটেরিয়া সহজে জন্মায় না এবং খাবার তুলনামূলকভাবে বেশি সময় ভালো থাকে। একইসঙ্গে পাত্র সবসময় পরিষ্কার রাখা জরু

গরমে দ্রুত তরকারি নষ্ট হয়, ভালো রাখবেন যেভাবে

গরমের সময় রান্না করা খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। রান্না করার পর তরকারি, ভাত বা রান্না করা খাবার কয়েক ঘণ্টার মধ্যেই গন্ধ হয়ে যাওয়া, টক হয়ে যাওয়া বা পচে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু সহজ ও ঘরোয়া নিয়ম মেনে চললে ফ্রিজ ছাড়াই খাবার অনেকক্ষণ পর্যন্ত তাজা রাখা সম্ভব।

গরম আবহাওয়ায় ব্যাকটেরিয়া খুব দ্রুত বৃদ্ধি পায়, আর এই ব্যাকটেরিয়াই খাবার নষ্ট হওয়ার প্রধান কারণ। তাই খাবার সংরক্ষণে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক পাত্র এবং সংরক্ষণের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিষ্কার ও ঢেকে রাখার অভ্যাস

রান্না করা খাবার কখনোই খোলা অবস্থায় রাখা উচিত নয়। খোলা খাবারে ধুলা, ময়লা, মাছি ও বিভিন্ন জীবাণু সহজেই প্রবেশ করে। তাই খাবার সবসময় ভালোভাবে ঢেকে রাখতে হবে। ঢাকনা না থাকলে পরিষ্কার কাপড় বা প্লেট দিয়েও ঢেকে রাখা যেতে পারে। এতে খাবার অনেকটা নিরাপদ থাকে এবং দ্রুত নষ্ট হয় না।

সঠিক পাত্রতে রাখা

খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিকের চেয়ে স্টিল বা কাচের পাত্র ব্যবহার করা বেশি ভালো। এসব পাত্রে ব্যাকটেরিয়া সহজে জন্মায় না এবং খাবার তুলনামূলকভাবে বেশি সময় ভালো থাকে। একইসঙ্গে পাত্র সবসময় পরিষ্কার রাখা জরুরি, কারণ নোংরা পাত্র থেকেও খাবার দ্রুত নষ্ট হতে পারে।

গরম খাবার সঙ্গে সঙ্গে না ঢাকাই ভালো

অনেকেই রান্না করার পরপরই খাবার ঢেকে রাখেন, যা একটি ভুল অভ্যাস। এতে পাত্রের ভেতরে বাষ্প জমে যায় এবং আর্দ্র পরিবেশ তৈরি হয়, যা ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। তাই খাবার কিছুক্ষণ খোলা রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে তারপর ঢেকে রাখা উচিত।

রোদ ও গরম জায়গা এড়িয়ে চলা

খাবার কখনোই সরাসরি রোদে বা খুব গরম জায়গায় রাখা উচিত নয়। এমন পরিবেশে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। বরং ঠান্ডা, ছায়াযুক্ত এবং বাতাস চলাচল করে এমন স্থানে খাবার রাখলে তা অনেকক্ষণ ভালো থাকে।
ঘরে ফ্রিজ না থাকলেও একটি সহজ উপায় রয়েছে। একটি বড় গামলায় ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে খাবারের বাটি বসিয়ে রাখলে প্রাকৃতিকভাবে খাবার ঠান্ডা থাকে। এই পুরোনো পদ্ধতিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে এবং খাবার দীর্ঘ সময় সতেজ থাকে।

খাবার মেশানোর ভুল এড়িয়ে চলা

অনেকেরই অভ্যাস থাকে দুপুরের বেঁচে যাওয়া তরকারির সঙ্গে রাতের নতুন রান্না মিশিয়ে গরম করেন। বিশেষজ্ঞদের মতে, এটি একটি ঝুঁকিপূর্ণ অভ্যাস। পুরোনো খাবারে থাকা ব্যাকটেরিয়া নতুন খাবারেও ছড়িয়ে পড়তে পারে, যা ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। তাই প্রতিবার আলাদা করে খাবার গরম করা উচিত এবং বারবার রি-হিট করা এড়িয়ে চলা ভালো।

লবণ ও তেলের সঠিক ব্যবহার

কিছু তরকারিতে সামান্য বেশি লবণ ও তেল ব্যবহার করলে তা তুলনামূলকভাবে দ্রুত নষ্ট হয় না। বিশেষ করে ভাজি বা শুকনা ধরনের তরকারি বেশি সময় ভালো থাকে। তবে অতিরিক্ত লবণ ব্যবহার স্বাস্থ্যসম্মত নয়, তাই পরিমিত ব্যবহার জরুরি।

খাবার আলাদা করে রাখা

ভাত, তরকারি, ভাজি বা সালাদ একসঙ্গে না রেখে আলাদা আলাদা পাত্রে রাখা উচিত। কারণ এক ধরনের খাবারের আর্দ্রতা অন্য খাবারকে দ্রুত নষ্ট করতে পারে। আলাদা রাখলে খাবারের সতেজতা দীর্ঘ সময় বজায় থাকে।

পরিষ্কার হাতের গুরুত্ব

খাবার পরিবেশন বা সংরক্ষণের আগে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। নোংরা হাত থেকে জীবাণু সহজেই খাবারে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
গরমের সময় ফ্রিজ না থাকলেও কিছু সহজ ও সচেতন অভ্যাস মেনে চললে খাবার অনেকক্ষণ পর্যন্ত তাজা রাখা সম্ভব।

সূত্র: গুড ফুড, এনডিটিভি ফুড

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow