বোয়ালখালীতে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নুরুল আমীন (৫৫) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাতে পৌরসদরের মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নুরুল আমীন বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। তার বাড়ি পূর্ব গোমদণ্ডী এলাকার মীরপাড়ায়। পুলিশ জানায়, নুরুল আমীনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নুরুল আমীনকে আদালতে পাঠানো হয়েছে। এমআরএএইচ/জেএইচ

বোয়ালখালীতে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নুরুল আমীন (৫৫) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দিবাগত রাতে পৌরসদরের মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নুরুল আমীন বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। তার বাড়ি পূর্ব গোমদণ্ডী এলাকার মীরপাড়ায়।

পুলিশ জানায়, নুরুল আমীনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নুরুল আমীনকে আদালতে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow