ব্যক্তিগত সম্পত্তি আইন ঘিরে আর্জেন্টিনায় বিক্ষোভ

সরকার-সমর্থিত ব্যক্তিগত সম্পত্তি (প্রাইভেট প্রপার্টি) বিলের প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জাতীয় কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন ও বিরোধী দলগুলোর সমর্থকরা। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সিনেটে বিতর্কিত বিলটি নিয়ে আলোচনা চলাকালে বিক্ষোভকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে কংগ্রেস ভবনের বাইরে জড়ো হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কংগ্রেস ভবনের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং ব্যারিকেড স্থাপন করে। টেলিভিশন সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইর সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আর একই সময়ে সিনেটে বিলটি নিয়ে আলোচনা চলছিল। দেশটির শ্রমিকদের প্রধান সংগঠন জেনারেল কনফেডারেশন অব লেবার, আর্জেন্টাইন ওয়ার্কার্স সেন্ট্রালের দুটি শাখা এবং ইউনিয়ন অব ওয়ার্কার্স অব দ্য পপুলার ইকোনমির আওতাধীন বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। বিলটির বিরোধীদের দাবি, এটি বড় বিনিয়োগকারীদের স্বার্থকে অগ্রাধিকার দেবে, ভূ

ব্যক্তিগত সম্পত্তি আইন ঘিরে আর্জেন্টিনায় বিক্ষোভ

সরকার-সমর্থিত ব্যক্তিগত সম্পত্তি (প্রাইভেট প্রপার্টি) বিলের প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জাতীয় কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন ও বিরোধী দলগুলোর সমর্থকরা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সিনেটে বিতর্কিত বিলটি নিয়ে আলোচনা চলাকালে বিক্ষোভকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে কংগ্রেস ভবনের বাইরে জড়ো হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কংগ্রেস ভবনের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং ব্যারিকেড স্থাপন করে।

টেলিভিশন সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইর সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আর একই সময়ে সিনেটে বিলটি নিয়ে আলোচনা চলছিল।

দেশটির শ্রমিকদের প্রধান সংগঠন জেনারেল কনফেডারেশন অব লেবার, আর্জেন্টাইন ওয়ার্কার্স সেন্ট্রালের দুটি শাখা এবং ইউনিয়ন অব ওয়ার্কার্স অব দ্য পপুলার ইকোনমির আওতাধীন বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

বিলটির বিরোধীদের দাবি, এটি বড় বিনিয়োগকারীদের স্বার্থকে অগ্রাধিকার দেবে, ভূমির সুরক্ষা দুর্বল করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতির বিনিময়ে উচ্ছেদ প্রক্রিয়া আরও সহজ করবে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেন্ট কাজেতান দিবস উপলক্ষে শুক্রবারও শ্রমিক ও সামাজিক সংগঠনগুলোর আরও বড় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারা প্রতিবছরের মতো এবারও ‘শান্তি, রুটি, জমি, বাসস্থান ও কাজ’ স্লোগানে মিছিল করবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow