ব্যবসায়ী জাহিদ হত্যার প্রধান আসামিকে যেভাবে ধরল র‍্যাব

  রাজবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ও এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।   শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাতুল রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মাইছাঘাটা এলাকার রাজুর ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী শহরের কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় রাতুল ও তার সহযোগীরা জাহিদ ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। পাওনা টাকার বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জড়িতদের গ্রেপ্তারে সহায়তার জন্য র‍্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) এবং র‍্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আ

ব্যবসায়ী জাহিদ হত্যার প্রধান আসামিকে যেভাবে ধরল র‍্যাব

 

রাজবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ও এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাতুল রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মাইছাঘাটা এলাকার রাজুর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী শহরের কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় রাতুল ও তার সহযোগীরা জাহিদ ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। পাওনা টাকার বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জড়িতদের গ্রেপ্তারে সহায়তার জন্য র‍্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র পাঠান।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) এবং র‍্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি রাতুলকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার শনিবার রাতে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow