ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া ইউনিয়নে এক পেঁয়াজ ব্যবসায়ীকে পথরোধ করে বেদম মারধর, নগদ অর্থ ও ব্যবহৃত দামী মোটরসাইকেল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে ৯ জুন দুপুর আনুমানিক সাড়ে বারোটায় নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মনসুর আলী কলেজের সামনের পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ১৬ জুন (মঙ্গলবার) দুপুরে অভিযুক্ত প্রধান আসামি মিঠু শেখ (৩০)-কে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (৩৪) বিলটাকাপোড়া গ্রামের মৃত কালাম খানের পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয় বাজারে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করে আসছেন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে নিজের মালিকানাধীন একটি লাল রঙের মোটরসাইকেল যোগে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে স্থানীয় নাকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মনসুর আলী কলেজের সামনে পৌঁছালে, পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী শেখের পুত্র মিঠু শেখ তার পথরোধ করে। মিতু শেখ ভুক্তভোগী রুহুল আমিনকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে রাস্তায় নামিয়ে দেয় এবং অকথ্য ভ

ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া ইউনিয়নে এক পেঁয়াজ ব্যবসায়ীকে পথরোধ করে বেদম মারধর, নগদ অর্থ ও ব্যবহৃত দামী মোটরসাইকেল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

পূর্ব শত্রুতার জের ধরে ৯ জুন দুপুর আনুমানিক সাড়ে বারোটায় নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মনসুর আলী কলেজের সামনের পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ১৬ জুন (মঙ্গলবার) দুপুরে অভিযুক্ত প্রধান আসামি মিঠু শেখ (৩০)-কে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (৩৪) বিলটাকাপোড়া গ্রামের মৃত কালাম খানের পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয় বাজারে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করে আসছেন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে নিজের মালিকানাধীন একটি লাল রঙের মোটরসাইকেল যোগে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে স্থানীয় নাকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মনসুর আলী কলেজের সামনে পৌঁছালে, পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী শেখের পুত্র মিঠু শেখ তার পথরোধ করে। মিতু শেখ ভুক্তভোগী রুহুল আমিনকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে রাস্তায় নামিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করায় আসামি ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

একপর্যায়ে ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা পেঁয়াজ ক্রয়ের নগদ ১,৪৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, জোরপূর্বক মোটরসাইকেলের চাবিসহ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যাওয়ার সময় বিষয়টি পুলিশ বা থানাকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী বালিয়াকান্দি থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তে নামে বালিয়াকান্দি থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোঃ কাঞ্চন মিয়া আজ ১৬ জুন দুপুর ২ টার দিকে সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মিঠু শেখকে গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে আসামির প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

আজ বিকালেই গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বালিয়াকান্দি আমলী আদালত, রাজবাড়ীতে প্রেরণ করা হয়। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামুনজুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow