ব্যবসায়ীকে হত্যা, মানিব্যাগ থেকে মিললো খুনির খোঁজ

দোকানে ঢুকে চাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর মরদেহ দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লুটপাট করা হয় টাকা। পালানোর সময় ভুলক্রমে মরদেহের পাশে একটি মানিব্যাগ পড়ে যায়। সেই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই চক্রের একজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাডি (সাইনবোর্ড) এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে। নিহতের নাম শ্রী সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে তার একটি চালের আড়ত ছিল। পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর দোক

ব্যবসায়ীকে হত্যা, মানিব্যাগ থেকে মিললো খুনির খোঁজ

দোকানে ঢুকে চাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর মরদেহ দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লুটপাট করা হয় টাকা। পালানোর সময় ভুলক্রমে মরদেহের পাশে একটি মানিব্যাগ পড়ে যায়। সেই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই চক্রের একজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাডি (সাইনবোর্ড) এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।

নিহতের নাম শ্রী সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে তার একটি চালের আড়ত ছিল।

পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এমতাবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় মরদেহের পাশে একটি পড়ে থাকা একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। আর এই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাবারক হোসেন আকন্দ কামালকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত তাবারক হোসেন আকন্দ কামাল এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। ঘটনার সময় তিনি অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে সুসেন চন্দ্র সরকারকে হত্যা করে। হত্যায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow