ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রাম চেম্বার নির্বাচন গুরুত্বপূর্ণ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনাইটেড বিজনেস ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি নগরীতে অনুষ্ঠিত এক সভায় এ মন্তব্য করেন নেতারা। এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম চেম্বার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল। ওই সময়ে একক আধিপত্যের কারণে সাধারণ ব্যবসায়ীরা যেমন কাঙ্ক্ষিত উন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তেমনি স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাননি। এ কারণে ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চেম্বারের নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন হলে চেম্বারে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। বক্তারা আরও বলেন, একটি গ্রুপ নানা কৌশলে এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচন বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্

ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রাম চেম্বার নির্বাচন গুরুত্বপূর্ণ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনাইটেড বিজনেস ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি নগরীতে অনুষ্ঠিত এক সভায় এ মন্তব্য করেন নেতারা।

এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম চেম্বার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল। ওই সময়ে একক আধিপত্যের কারণে সাধারণ ব্যবসায়ীরা যেমন কাঙ্ক্ষিত উন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তেমনি স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাননি। এ কারণে ব্যবসায়ীদের গণতন্ত্র পুনরুদ্ধারে চেম্বারের নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন হলে চেম্বারে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।

বক্তারা আরও বলেন, একটি গ্রুপ নানা কৌশলে এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচন বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শতবর্ষী এই চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দিতে হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ইউনাইটেড বিজনেস ফোরাম সবসময় কাজ করে যাচ্ছে।

সভায় অর্ডিনারি গ্রুপ থেকে উপস্থিত ছিলেন রাইজিং কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসাইন চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, রাজা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ইস্টিভেটর ফ্রেন্ডস সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক আমান উল্লা আল ছগির ছুট, চুমকি অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হায়দার চৌধুরী, নিউ কর্ণফুলি ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আলম, ফালগুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম ইসমাইল খান, টার্নিং পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদ ইফতেখার, জেএসএম এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, দি ফোর হুইলার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং স্ট্যান্ডার্ড লজিস্টিক সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow