ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে ২৯ ভরি সোনা লুট

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির গ্রিল কেটে জাহাঙ্গীর আলম নামে এক কীটনাশক ব্যবসায়ীর ২৯ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে এ চু‌রির ঘটনা ঘটে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর রাত ৩ টার দিকে আমার স্ত্রী সেহেরির রান্নার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের জানালার গ্রিল কাটা, আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র এলোমেলো। এ অবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে দেখি আলমারিতে রাখা ২৯ ভ‌রি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ওই চুরির ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এম এ মালেক/এনএইচআর/এএসএম

ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে ২৯ ভরি সোনা লুট

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির গ্রিল কেটে জাহাঙ্গীর আলম নামে এক কীটনাশক ব্যবসায়ীর ২৯ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে এ চু‌রির ঘটনা ঘটে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর রাত ৩ টার দিকে আমার স্ত্রী সেহেরির রান্নার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের জানালার গ্রিল কাটা, আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র এলোমেলো। এ অবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে দেখি আলমারিতে রাখা ২৯ ভ‌রি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ওই চুরির ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow