ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের দাপটে শেয়ারবাজারে বড় উত্থান 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে এক হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষ হওয়ার পর দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৬০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, ২১টি ব্যাংকের শেয়ার দাম বাড়ার বিপরীতে দুটির দাম কমেছে। আর আর্থিক খাতের ১৯টির শেয়ার দাম বেড়েছে।

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের দাপটে শেয়ারবাজারে বড় উত্থান 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে এক হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষ হওয়ার পর দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৬০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, ২১টি ব্যাংকের শেয়ার দাম বাড়ার বিপরীতে দুটির দাম কমেছে। আর আর্থিক খাতের ১৯টির শেয়ার দাম বেড়েছে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেনি।

এদিকে, ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৩০টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৫৭টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২টির এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। 

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ১৫টি মিউচুয়াল ফান্ডর দাম বাড়ার বিপরীতে ৯টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ২১৯ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৭২ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা।

এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ৬৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ টাকার। ৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস।

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শার্প ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আর্গন ডেনিমস, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, এমএল ডাইং এবং ফারইস্ট নিটিং।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow