ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার
ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ না পাওয়াকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাতে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাশপুর কল মিস্ত্রির মোড় এলাকায় ব্যাংক ঋণ নিয়ে নিজস্ব বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। অভিযোগ রয়েছে, বাড়ির নির্মাণকাজ নিজেদের মাধ্যমে করানোর জন্য শুরু থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন। কাজ না দিলে চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে নজরুল ইসলাম এসব দাবিতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে একটি চক্র। গত রোববার বিকেলে সাইফুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নির্মাণাধীন ভবনে গিয়ে নজরুল ইসলাম, তার স্ত্রী এবং পাশের বাড়ির আরেক ব্যাংক কর্মকর্তাসহ চারজনের ওপর হামলা চালায়। এ সময় তাদের আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার
ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ না পাওয়াকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) রাতে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাশপুর কল মিস্ত্রির মোড় এলাকায় ব্যাংক ঋণ নিয়ে নিজস্ব বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম।
অভিযোগ রয়েছে, বাড়ির নির্মাণকাজ নিজেদের মাধ্যমে করানোর জন্য শুরু থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন। কাজ না দিলে চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে নজরুল ইসলাম এসব দাবিতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে একটি চক্র।
গত রোববার বিকেলে সাইফুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নির্মাণাধীন ভবনে গিয়ে নজরুল ইসলাম, তার স্ত্রী এবং পাশের বাড়ির আরেক ব্যাংক কর্মকর্তাসহ চারজনের ওপর হামলা চালায়। এ সময় তাদের আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় ভবনের সিসিটিভি ক্যামেরায় হামলার পুরো দৃশ্য ধারণ হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে কয়েকজনকে সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের ওপর হামলা চালাতে দেখা যায়।
বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা শুরু হলে পুলিশও দ্রুত তদন্তে নামে। এ ঘটনায় সোমবার কোতোয়ালি মডেল থানায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে ত্রিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং এতে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?