‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের নতুন পর্বগুলোতে যা দেখা যাবে

দর্শকদের বিনোদনের খোরাক আরও জমিয়ে তুলতে নতুন চমক নিয়ে ফিরেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্ব মুক্তি পেয়েছে। এবার একসঙ্গে রিলিজ করা হয়েছে পর্ব ৬৫ থেকে ৭২। পর্বগুলো এক্সক্লুসিভলি স্ট্রিমিং হচ্ছে শুধু বঙ্গতেই। নতুন চ্যাপ্টারে থাকছে টানটান উত্তেজনা, রহস্য আর চেনা হাসির মেলবন্ধন। ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনে আসছে একের পর এক অপ্রত্যাশিত মোড়। হাবু ভাইয়ের এক লাখ টাকা বেতনের চাকরি ঘিরে তৈরি হওয়া রহস্য, পাশা ভাইয়ের নতুন হুমকি এবং ব্যাচেলরদের নিত্যদিনের মজার কাণ্ডকারখানা- সব মিলিয়ে গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা।আরও পড়ুননিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতাআবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। জাকির ও হাবু ভাইয়ের সম্পর্ক কোন দিকে গড়াবে, স্পর্শিয়াকে ঘিরে নতুন কোনো গল্পের সূচনা হবে কি না, কিংবা ফ্ল্যাটে নতুন কোনো চরিত্রের আগমন ঘটবে- এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে। চ্যাপ্টার ৯-এর নতুন পর্বগুলোতেই মিলবে সব উত্তর। বঙ্গ কর্তৃপক্ষ জানায়, ‘‘ব্যাচেল

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের নতুন পর্বগুলোতে যা দেখা যাবে

দর্শকদের বিনোদনের খোরাক আরও জমিয়ে তুলতে নতুন চমক নিয়ে ফিরেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্ব মুক্তি পেয়েছে। এবার একসঙ্গে রিলিজ করা হয়েছে পর্ব ৬৫ থেকে ৭২।

পর্বগুলো এক্সক্লুসিভলি স্ট্রিমিং হচ্ছে শুধু বঙ্গতেই।

নতুন চ্যাপ্টারে থাকছে টানটান উত্তেজনা, রহস্য আর চেনা হাসির মেলবন্ধন। ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনে আসছে একের পর এক অপ্রত্যাশিত মোড়। হাবু ভাইয়ের এক লাখ টাকা বেতনের চাকরি ঘিরে তৈরি হওয়া রহস্য, পাশা ভাইয়ের নতুন হুমকি এবং ব্যাচেলরদের নিত্যদিনের মজার কাণ্ডকারখানা- সব মিলিয়ে গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা।

আরও পড়ুন
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা
আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। জাকির ও হাবু ভাইয়ের সম্পর্ক কোন দিকে গড়াবে, স্পর্শিয়াকে ঘিরে নতুন কোনো গল্পের সূচনা হবে কি না, কিংবা ফ্ল্যাটে নতুন কোনো চরিত্রের আগমন ঘটবে- এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে। চ্যাপ্টার ৯-এর নতুন পর্বগুলোতেই মিলবে সব উত্তর।

বঙ্গ কর্তৃপক্ষ জানায়, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ এখন দর্শকদের আবেগের জায়গা। মাসের প্রথম সপ্তাহে নতুন এপিসোড দেওয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার ধারাবাহিকতা বজায় রেখেই এই পর্বগুলো মুক্তি পেয়েছে।’

বরাবরের মতো এবারেও নাটকটিতে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, তৌসিফ মাহবুব ও অন্যান্যরা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow