ব্যাচেলর পয়েন্টের ঈদ স্পেশাল চ্যাপ্টারে ফিরছেন আরেফিন
ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বঙ্গ-তে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা। এবারের ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ‘আরেফিন’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে, কাবিলা-পাশাদের সাথে তার পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে—তা দেখার জন্যই দর্শকদের আরও কদিন অপেক্ষা করতে হবে।
নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, "আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের 'অরিজিনাল গ্যাং' অসম্পূর্ণ; সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যেহেতু 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর মতো বড়
ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বঙ্গ-তে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা। এবারের ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ‘আরেফিন’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে, কাবিলা-পাশাদের সাথে তার পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে—তা দেখার জন্যই দর্শকদের আরও কদিন অপেক্ষা করতে হবে।
নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, "আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের 'অরিজিনাল গ্যাং' অসম্পূর্ণ; সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যেহেতু 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে আমার অন্য কোনো কাজ আসছে না, তাই দর্শকদের সেই অভাববোধ ঘোচাতেই চ্যাপ্টার ১০-কে আমরা বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। আমার বিশ্বাস, পুরনো বন্ধুদের এই আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করবে।"
এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গের চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, "পবিত্র ঈদুল ফিতরের উৎসবমুখর মুহূর্তে, আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি লক্ষ লক্ষ ফ্যানের জন্য একটি বিশেষ উপহার, যাদের ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা 'ব্যাচেলর পয়েন্ট'-কে একটি অসাধারণ সিরিজে পরিণত করেছে। গত ৯ মাসের সফল যাত্রায় ৭২টি পর্ব প্রকাশের পর, এবার ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে বঙ্গ অ্যাপে এক্সক্লুসিভভাবে প্রিমিয়ার হতে যাচ্ছে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর নতুন অধ্যায় ১০ (পর্ব ৭৩-৮০)। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের আড্ডায় হাসি আর বিনোদন ছড়িয়ে দিতে এটি দর্শকদের প্রতি আমাদের বিশেষ ঈদ উপহার। আপনাদের এই দীর্ঘ ও চমৎকার সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক ও বিনোদনময় ঈদের অগ্রিম শুভেচ্ছা!"
কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়াও স্পর্শিয়া, লামিয়া লাম-সহ তাদের সুপরিচিত সঙ্গীরাও থাকছেন।
এক বিজ্ঞপ্তিতে বঙ্গ জানায়, ঈদের দিন থেকে নতুন ৮টি পর্ব একসাথে উপভোগ করতে দর্শক এখনই প্রি-বুক করে ফেলতে পারবেন! সেই সাথে দর্শকদের জন্য থাকছে 'Bongo Eid Fest'-এর বিশেষ চমক—একটি বিশেষ প্যাক কিনলেই 'ব্যাচেলর পয়েন্ট'-এর এই মেগা রিলিজের পাশাপাশি টানা ৬ দিন ব্যাক-টু-ব্যাক নতুন সব এক্সক্লুসিভ কন্টেন্ট উপভোগ করার দারুণ সুযোগ!