ব্যাটারি গলানো কারখানায় অভিযান, কারাদণ্ড ৬ 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকরভাবে পরিচালিত ওই কারখানায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম রাফসান রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  অভিযানে কারখানার কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে আদালত তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এ সময় কারখানায় সংশ্লিষ্ট ছয়জন আসামিকে আটক করা হয়। আদালত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কারখানাটিতে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। তাই অভিযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অবৈধ কারখানার বিরু

ব্যাটারি গলানো কারখানায় অভিযান, কারাদণ্ড ৬ 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকরভাবে পরিচালিত ওই কারখানায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম রাফসান রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

অভিযানে কারখানার কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে আদালত তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এ সময় কারখানায় সংশ্লিষ্ট ছয়জন আসামিকে আটক করা হয়। আদালত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কারখানাটিতে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। তাই অভিযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ভেদরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শরীয়তপুর সক্রিয় সহযোগিতা প্রদান করে। প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশদূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow