ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক বহুসাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস-এর সাপ্তাহিক ব্যাডমিন্টন মিলনমেলা এবার পেয়েছে বিশেষ মাত্রা। মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে ক্লাবের অ্যাম্বাসাডর এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস অংশ নিলে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতি মঙ্গলবারের এই আয়োজন শুধু ব্যাডমিন্টন খেলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কর্মব্যস্ত জীবনের পর প্রবাসী বাংলাদেশিদের একত্রিত হওয়া, নতুন সদস্যদের স্বাগত জানানো এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা, সম্প্রীতি এবং কমিউনিটি চেতনাকে এগিয়ে নেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটার ইমরুল কায়েসের উপস্থিতি এ আয়োজনে বাড়তি উৎসাহ যোগায়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিনি শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক উপস্থিতি তরুণ খেলোয়াড় এবং ক্রীড়া

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক বহুসাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস-এর সাপ্তাহিক ব্যাডমিন্টন মিলনমেলা এবার পেয়েছে বিশেষ মাত্রা। মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে ক্লাবের অ্যাম্বাসাডর এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস অংশ নিলে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতি মঙ্গলবারের এই আয়োজন শুধু ব্যাডমিন্টন খেলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কর্মব্যস্ত জীবনের পর প্রবাসী বাংলাদেশিদের একত্রিত হওয়া, নতুন সদস্যদের স্বাগত জানানো এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা, সম্প্রীতি এবং কমিউনিটি চেতনাকে এগিয়ে নেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটার ইমরুল কায়েসের উপস্থিতি এ আয়োজনে বাড়তি উৎসাহ যোগায়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিনি শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক উপস্থিতি তরুণ খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহিত করে। ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও পাবলিক অফিসার মেহেদী খান জানান, একটি ক্রীড়া সংগঠন গড়ে তোলার পাশাপাশি এমন একটি কমিউনিটি নির্মাণই তাদের লক্ষ্য, যেখানে খেলাধুলার মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত হবে, বন্ধুত্ব গড়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে। ২০২২ সালে প্রতিষ্ঠিত ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস বর্তমানে ব্যাডমিন্টনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি সংগঠনটি ‘ঈগলস হাইকিং গ্রুপ’ চালু করেছে, যার মাধ্যমে সদস্যদের প্রকৃতির সান্নিধ্যে এনে স্বাস্থ্যকর, সক্রিয় ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে। সংগঠনের বর্তমান পরিচালনা পর্ষদে রয়েছেন সভাপতি রেজাউল ইসলাম (পুলক) মজুমদার, সহসভাপতি শফিকুল ইসলাম তুতুল, প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও পাবলিক অফিসার মেহেদী খান, কোষাধ্যক্ষ মঈন আহমেদ, গণমাধ্যম ও বিপণন সম্পাদক ফাহিম হাশেম এবং কার্যনির্বাহী সদস্য ফয়সাল সিদ্দিকী ও আমিন ইসলাম। ক্লাবের অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। ক্লাবের স্লোগান, ‘একসঙ্গে খেলি, একসঙ্গে যুক্ত হই, একসঙ্গে এগিয়ে যাই’, প্রবাসে খেলাধুলার মাধ্যমে সুস্থ, ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত কমিউনিটি গড়ে তোলার প্রত্যয়কে আরও শক্তিশালী করে তুলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow