ব্যারাকে কবে ফিরবে সেনাবাহিনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান আইন অনুযায়ী মাঠে থাকা সেনাবাহিনীকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে। তবে ধাপে ধাপে সেনাবাহিনী মাঠ থেকে তুলে নেওয়া হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে জঙ্গির কথা বলে ফায়দা লোটা হতো। বর্তমানে দেশে জঙ্গি নেই। কিছু চরমপন্থি গ্রুপ সব দেশেই থাকে।  সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে এ বাহিনীটি।

ব্যারাকে কবে ফিরবে সেনাবাহিনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান আইন অনুযায়ী মাঠে থাকা সেনাবাহিনীকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে। তবে ধাপে ধাপে সেনাবাহিনী মাঠ থেকে তুলে নেওয়া হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে জঙ্গির কথা বলে ফায়দা লোটা হতো। বর্তমানে দেশে জঙ্গি নেই। কিছু চরমপন্থি গ্রুপ সব দেশেই থাকে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে এ বাহিনীটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow