ব্রাজিলিয়ান তারকার বিপক্ষে এবার মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এ বছর চ্যাম্পিয়নস লিগে তার সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথাও অজানা নয়। এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। এ বছরের ফেব্রুয়ারিতে লিসবনে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ভিনিকে বর্ণবাদী গালি দেওয়ায় প্রেসতিয়ান্নিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল উয়েফা। প্রায় দুই মাস পর বোমা ফাটালেন প্রেসতিয়ান্নি। এক সাক্ষাৎকারে ২০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। আমাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা আমি কখনোই ছিলাম না—এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেমন। এটাই আমার জন্য যথেষ্ট।’ বর্ণবাদী আচরণের যে অভিযোগ উঠেছিল প্রেসতিয়ান্নির বিরুদ্ধে, সেটাতে তার পরিবারও এর ভুক্তভোগী হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার মা, বাবা আর দাদা-দাদির কথা ভেবেছিলাম—তাদের এত কিছু শুনতে হয়েছে যা

ব্রাজিলিয়ান তারকার বিপক্ষে এবার মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এ বছর চ্যাম্পিয়নস লিগে তার সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথাও অজানা নয়। এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি।

এ বছরের ফেব্রুয়ারিতে লিসবনে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ভিনিকে বর্ণবাদী গালি দেওয়ায় প্রেসতিয়ান্নিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল উয়েফা। প্রায় দুই মাস পর বোমা ফাটালেন প্রেসতিয়ান্নি। এক সাক্ষাৎকারে ২০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। আমাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা আমি কখনোই ছিলাম না—এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেমন। এটাই আমার জন্য যথেষ্ট।’

বর্ণবাদী আচরণের যে অভিযোগ উঠেছিল প্রেসতিয়ান্নির বিরুদ্ধে, সেটাতে তার পরিবারও এর ভুক্তভোগী হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার মা, বাবা আর দাদা-দাদির কথা ভেবেছিলাম—তাদের এত কিছু শুনতে হয়েছে যা সত্য নয় এবং আসলে ঘটেনি। আমার জন্য এটা এক রকম। একজন ফুটবলার হিসেবে মানুষ কথা বলবে। তাতে আমি অভ্যস্ত। কিন্তু তাদের (পরিবারের সদস্য) জন্য বিষয়টা ভিন্ন।’

লিসবনের লুজ স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের একমাত্র গোল করেন ভিনি। কর্নার ফ্ল্যাগের কাছে তিনি গোল উদ্‌যাপন করতে গেলে তার সঙ্গে বেনফিকার ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে লেগে যায়। বাগ্‌বিতণ্ডার কারণ সম্পর্কে পরে জানা গেল, ভিনিকে বানর বলেছিলেন প্রেসতিয়ান্নি।

সেদিনের ঘটনায় কিলিয়ান এমবাপ্পেও জড়িত ছিলেন বলে এক সাক্ষাৎকারে প্রেসতিয়ান্নি উল্লেখ করেন। প্রেসতিয়ান্নি বলেন, ‘আমি শুনেছি এমবাপ্পে আমাকে গালি দিয়েছে। আমাদের আর্জেন্টাইনদের জন্য এটা একটা সাধারণ অপমান। তারা আমাকে বর্ণবাদী বলে। অথচ আমি এমন কিছুই করিনি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow