ব্রাজিলে ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ
২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে এখনই শুরু হয়ে গেছে মাঠ কাঁপানো তোড়জোড়। তবে এবারের সবচেয়ে বড় চমকটি এল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল থেকে। কোনো টাকা খরচ না করে, কেবল হাতের স্মার্টফোনে ইউটিউব খুলেই দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। আর ফুটবল ভক্তদের জন্য এই ‘ঈদ উপহারের’ মতো সুখবরটি নিশ্চিত করেছেন খোদ পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাধারণত ফুটবল বিশ্বকাপ দেখা মানেই টেলিভিশন সেট বা দামী সাবস্ক্রিপশনের চিন্তা। কিন্তু ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দর্শকদের জন্য সেই চিন্তা দূর করে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কাজেটিভি’ (CazéTV)। পর্তুগিজ মহাতারকা রোনালদোর বিশাল অঙ্কের বিনিয়োগ রয়েছে এই চ্যানেলের মূল প্রতিষ্ঠান ‘লাইভমোড’-এ। তার এই বিনিয়োগের পরই ঘোষণা এসেছে যে, ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচই ৪কে (4K) রেজোলিউশনে সরাসরি এবং সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে। রোনালদোর মতে, খেলাধুলা মানুষের জীবন বদলে দিতে পারে। তাই তিনি চান সাধারণ মানুষের হাতের নাগালে, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ফুটবলকে পৌঁছে দিতে। রোনালদোর এই উদ্যোগের ফলে ব্রাজিলের সাধারণ মানুষ কোনো সাবস্ক্রিপশন
২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে এখনই শুরু হয়ে গেছে মাঠ কাঁপানো তোড়জোড়। তবে এবারের সবচেয়ে বড় চমকটি এল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল থেকে। কোনো টাকা খরচ না করে, কেবল হাতের স্মার্টফোনে ইউটিউব খুলেই দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। আর ফুটবল ভক্তদের জন্য এই ‘ঈদ উপহারের’ মতো সুখবরটি নিশ্চিত করেছেন খোদ পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
সাধারণত ফুটবল বিশ্বকাপ দেখা মানেই টেলিভিশন সেট বা দামী সাবস্ক্রিপশনের চিন্তা। কিন্তু ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দর্শকদের জন্য সেই চিন্তা দূর করে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কাজেটিভি’ (CazéTV)।
পর্তুগিজ মহাতারকা রোনালদোর বিশাল অঙ্কের বিনিয়োগ রয়েছে এই চ্যানেলের মূল প্রতিষ্ঠান ‘লাইভমোড’-এ। তার এই বিনিয়োগের পরই ঘোষণা এসেছে যে, ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচই ৪কে (4K) রেজোলিউশনে সরাসরি এবং সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে।
রোনালদোর মতে, খেলাধুলা মানুষের জীবন বদলে দিতে পারে। তাই তিনি চান সাধারণ মানুষের হাতের নাগালে, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ফুটবলকে পৌঁছে দিতে। রোনালদোর এই উদ্যোগের ফলে ব্রাজিলের সাধারণ মানুষ কোনো সাবস্ক্রিপশন ছাড়াই বিশ্বকাপের আমেজ উপভোগ করতে পারবেন। এছাড়া পর্তুগালেও ৩৪টি ম্যাচ ফ্রিতে দেখানোর ব্যবস্থা করেছে তার এই প্রতিষ্ঠান।
ইউটিউবার কাসিমিরো মিগুয়েলের হাত ধরে ২০২২ সালে শুরু হওয়া ‘কাজেটিভি’ ইতিমধ্যেই ডিজিটাল দুনিয়ায় ঝড় তুলেছে। কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের সময় একযোগে ৬৯ লাখ মানুষ এই চ্যানেলে খেলা দেখে বিশ্ব রেকর্ড গড়েছিল ব্রাজিলের প্রথাগত টিভি চ্যানেলগুলো যখন বিশ্বকাপের প্রচার স্বত্ব নিয়ে দোটানায় ছিল, সেই সুযোগে রোনালদোর সমর্থনপুষ্ট এই ডিজিটাল প্ল্যাটফর্মটি পুরো বাজার দখল করে নিয়েছে।
বাংলাদেশের ভাগ্যে কী আছে?
ব্রাজিলের এই অভাবনীয় ডিজিটাল বিপ্লব দেখে বাংলাদেশের ফুটবল পাগল দর্শকদের মনেও প্রশ্ন জেগেছে, ‘আমাদের এখানেও কি ইউটিউবে ফ্রিতে খেলা দেখা যাবে?’
তবে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। সাধারণত আমাদের দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল বা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ মেলে। তবে ব্রাজিলের এই ইউটিউব মডেল সফল হলে ভবিষ্যতে বাংলাদেশের দর্শকদের জন্যও এমন সুযোগের পথ খুলে যেতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
What's Your Reaction?