ব্রাজিলে প্রেসিডেন্ট লুলার সঙ্গে দেখা করতে পারে বিটিএস

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস চলতি বছরের অক্টোবরে ব্রাজিল সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফার্স্ট লেডি রোসাঞ্জেলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। যদিও সম্ভাব্য এই বৈঠকের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য এই সাক্ষাতের ইঙ্গিত দিয়েছেন ফার্স্ট লেডি জাঞ্জা নিজেই। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘অক্টোবরে প্রেসিডেন্ট লুলা ও আমি বিটিএসকে উষ্ণ অভ্যর্থনা জানাব। এটি হবে দারুণ এক উদযাপন। অপেক্ষায় থাকুন।’ ভিডিওতে তিনি সম্প্রতি লি জে-মিয়ং এবং দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম হে-কিয়ংয়ের ব্রাজিল সফরের প্রসঙ্গও উল্লেখ করেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, বৈঠকটি অনুষ্ঠিত হলে সেটি হতে পারে সাও পাওলো শহরে। কারণ, বিটিএস তাদের ‘আরিরাং’ বিশ্ব সফরের অংশ হিসেবে ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোতে টানা তিনটি কনসার্ট করবে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট লুলা ও ফার্স্ট লেডি জাঞ্জা দক্ষিণ কোরিয়া সফরে গেলে খ্যাতনামা শেফ পেইক জ

ব্রাজিলে প্রেসিডেন্ট লুলার সঙ্গে দেখা করতে পারে বিটিএস
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস চলতি বছরের অক্টোবরে ব্রাজিল সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফার্স্ট লেডি রোসাঞ্জেলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। যদিও সম্ভাব্য এই বৈঠকের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য এই সাক্ষাতের ইঙ্গিত দিয়েছেন ফার্স্ট লেডি জাঞ্জা নিজেই। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘অক্টোবরে প্রেসিডেন্ট লুলা ও আমি বিটিএসকে উষ্ণ অভ্যর্থনা জানাব। এটি হবে দারুণ এক উদযাপন। অপেক্ষায় থাকুন।’ ভিডিওতে তিনি সম্প্রতি লি জে-মিয়ং এবং দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম হে-কিয়ংয়ের ব্রাজিল সফরের প্রসঙ্গও উল্লেখ করেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, বৈঠকটি অনুষ্ঠিত হলে সেটি হতে পারে সাও পাওলো শহরে। কারণ, বিটিএস তাদের ‘আরিরাং’ বিশ্ব সফরের অংশ হিসেবে ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোতে টানা তিনটি কনসার্ট করবে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট লুলা ও ফার্স্ট লেডি জাঞ্জা দক্ষিণ কোরিয়া সফরে গেলে খ্যাতনামা শেফ পেইক জং-ওন বিটিএস সদস্য জিনের পক্ষ থেকে তার স্বাক্ষর করা একটি উপহার ফার্স্ট লেডির হাতে তুলে দেন। সেই সঙ্গে ব্রাজিলে তার সঙ্গে দেখা করার আশাও ব্যক্ত করেছিলেন জিন। তবে সম্ভাব্য এই বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাইব কিংবা ব্রাজিল সরকার। ফলে বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow