ব্রাজিলের তরুণ ফুটবলারকে বাড়তি নজরে রাখছে ইংল্যান্ডের দুই জায়ান্ট ক্লাব
ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ব্রাজিলের তরুণ প্রতিভাবান স্ট্রাইকার কাউয়া এলিয়াসকে পর্যবেক্ষণে রেখেছেন। ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বর্তমানে ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেৎস্কের হয়ে খেলছেন।
সম্প্রতি কুদ্রিভকার বিপক্ষে শাখাখতারের ৫-১ ব্যবধানের জয়ের ম্যাচে চমৎকার হ্যাটট্রিক করে বড় ক্লাবগুলোর নজরে আসেন। শাখাখতার দোনেৎস্ক তাদের এই উদীয়মান তারকার দাম নির্ধারণ করেছে প্রায় ৩০ মিলিয়ন।
দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাবের স্কাউটরাই গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচটি দেখেছেন। কাউয়া এলিয়াসের টেকনিক্যাল ক্ষমতা ও গোল করার দক্ষতার ভূয়সী প্রশংসা করে ইতিবাচক মূল্যায়ন পাঠিয়েছেন। কেবল প্রিমিয়ার লিগই নয়, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান এবং পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোও এই তরুণ স্ট্রাইকারকে দলে ভেড়াতে বেশ আগ্রহী।
ফ্লুমিনেন্সে থেকে গত বছর শাখাখতার দোনেৎস্কে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ানের বর্তমান চুক্তি ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এই ব্রাজিলিয়ান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে বিবেচনা কর
ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ব্রাজিলের তরুণ প্রতিভাবান স্ট্রাইকার কাউয়া এলিয়াসকে পর্যবেক্ষণে রেখেছেন। ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বর্তমানে ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেৎস্কের হয়ে খেলছেন।
সম্প্রতি কুদ্রিভকার বিপক্ষে শাখাখতারের ৫-১ ব্যবধানের জয়ের ম্যাচে চমৎকার হ্যাটট্রিক করে বড় ক্লাবগুলোর নজরে আসেন। শাখাখতার দোনেৎস্ক তাদের এই উদীয়মান তারকার দাম নির্ধারণ করেছে প্রায় ৩০ মিলিয়ন।
দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাবের স্কাউটরাই গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচটি দেখেছেন। কাউয়া এলিয়াসের টেকনিক্যাল ক্ষমতা ও গোল করার দক্ষতার ভূয়সী প্রশংসা করে ইতিবাচক মূল্যায়ন পাঠিয়েছেন। কেবল প্রিমিয়ার লিগই নয়, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান এবং পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোও এই তরুণ স্ট্রাইকারকে দলে ভেড়াতে বেশ আগ্রহী।
ফ্লুমিনেন্সে থেকে গত বছর শাখাখতার দোনেৎস্কে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ানের বর্তমান চুক্তি ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এই ব্রাজিলিয়ান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইউরোপের বড় ক্লাবগুলোর এই আগ্রহের কারণে আগামী দিনগুলোতে তাকে কেন্দ্র করে বড় কোনো দলবদলের লড়াই দেখা যেতে পারে।