ব্রাহ্মণপাড়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ওমর ফারুক (৩২), রাহিম ইসলাম (২০), রফিকুল ইসলাম (৪৮) ও হৃদয় (২০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবন করে এলাকায় পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। মাদকসেবনের পাশাপাশি তাদের বিরুদ্ধে এলাকায় ছোটখাটো চুরির অভিযোগও রয়েছে। তাদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকসেবনের দায়ে আটক চারজনকে ভ্রাম্যমাণ আ

ব্রাহ্মণপাড়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ওমর ফারুক (৩২), রাহিম ইসলাম (২০), রফিকুল ইসলাম (৪৮) ও হৃদয় (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবন করে এলাকায় পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। মাদকসেবনের পাশাপাশি তাদের বিরুদ্ধে এলাকায় ছোটখাটো চুরির অভিযোগও রয়েছে। তাদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকসেবনের দায়ে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নিয়ম অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকসেবন ও চুরির অভিযোগে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের দণ্ড দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow