ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন— রামচন্দ্রপুর বাল্লক এলাকার ফুল মিয়ার ছেলে মো. ফাহিম (১৯) এবং একই এলাকার আব্দুর রশীদের ছেলে মো. জনি (২২)। এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রামচন্দ্রপুর বাল্লক এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— রামচন্দ্রপুর বাল্লক এলাকার ফুল মিয়ার ছেলে মো. ফাহিম (১৯) এবং একই এলাকার আব্দুর রশীদের ছেলে মো. জনি (২২)।

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রামচন্দ্রপুর বাল্লক এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow