ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সুমা আক্তার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে।  নিহতের পরিবার জানায়, গত দুই মাস আগে ইয়ামিনের সঙ্গে পার্শ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের মুঠোফোনে বিয়ে হয়। সম্প্রতি ইমন দেশে ফিরে গত ১৭ জুলাই সুমাকে ঘরে তুলে নেয়। সোমবার সন্ধ্যায় ইয়ামিন শ্বশুর বাড়ি থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী সুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow