ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু কারবারিদের ছোড়া গুলিতে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চরলাপাং গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে বালু উত্তোলনকারীরা নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং গ্রামে এসে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে ওই গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে আবারও চরলাপাং এলাকায় বালু উত্তোলনের সময় স্থানীয় গ্রামবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল বালু ব্যবসায়ী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সাতজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠায়। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থ

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু কারবারিদের ছোড়া গুলিতে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চরলাপাং গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে বালু উত্তোলনকারীরা নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং গ্রামে এসে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে ওই গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে আবারও চরলাপাং এলাকায় বালু উত্তোলনের সময় স্থানীয় গ্রামবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল বালু ব্যবসায়ী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত থেকে আটজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow