ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত কালের ঘটনার জেরে সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সেটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত কালের ঘটনার জেরে সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সেটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow