ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত
অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী স্থগিত করা হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি। আজ (৩০ মে) ব্রাহ্মণবাড়িয়া অন্নদা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিনেমাটি প্রদর্শন বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে প্রদর্শনী স্থগিতের কথা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। গত কয়েকদিন ধরে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনের ফেসবুকে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছিল। খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য। এক বছর ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছিলেন তারা। সংগঠনটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করে। কিন্তু ঈদের দিন বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা সিনেমাটি প্রদর্শন না করার বিষয়ে সামা
অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী স্থগিত করা হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি। আজ (৩০ মে) ব্রাহ্মণবাড়িয়া অন্নদা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।
জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিনেমাটি প্রদর্শন বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে প্রদর্শনী স্থগিতের কথা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। গত কয়েকদিন ধরে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনের ফেসবুকে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছিল।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য। এক বছর ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছিলেন তারা।
সংগঠনটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করে। কিন্তু ঈদের দিন বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা সিনেমাটি প্রদর্শন না করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা পোস্ট করেছেন। এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে প্রতিবাদ।
এরই ধারাবাহিকতায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গতকাল (২৯ মে) শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দপ্তরে জেলা কওমি ঐক্য পরিষদের উদ্যোগে জেলার শীর্ষ আলেমদের নির্দেশে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আযম কাসেমী।
এতে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, মুফতি শরিফ উদ্দিন আফতাবী, মাওলানা আব্দুল হাফিজ, মুফতি রুহুল আমিন কাসেমী, মুফতি আব্দুর রাকিব, মাওলানা ইউসুফ ভূইয়া, মুফতি জুনাইদ কাসেমী, মুফতি যুবাইর সাইফুল্লাহ, মুফতি রহমতুল্লাহ কাসেমী, মাওলানা সৈয়দ কাসেম ও কওমি ছাত্র ঐক্য পরিষদের আরিফ মুজাহিদ, নাসরুল্লাহ মুয়ায, হুসাইন আহমদ,আব্দুল খালেক প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামবিদ্বেষী ও অশ্লীলতা ছড়িয়ে দিতে সিনেমা প্রদর্শনীর আয়োজন করছে। এই প্রদর্শনী প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত থাকা এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রদর্শনীকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আলেমদের নির্দেশে আজ বাদ জোহর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় শান্তিপূর্ণ সতর্কতামূলক অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে স্থানীয় আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আযম কাসেমী বলেন, গতকাল জেলার আলেমরা ও কওমী ছাত্র ঐক্য পরিষদের ছাত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। প্রথমত মুভি, দ্বিতীয়ত ফেসবুকে আল্লামা ফখরে বাঙালকে (তাজুল ইসলাম) (রহ.) নিয়ে একটি পক্ষ মন্তব্য করেছেন। ঘটনা একটু অন্যদিকে মোড় নিয়েছে।
এ বিষয়ে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তারা বলেছিল, আজ রিইউনিয়ন নিয়ে তারা বিদ্যালয়ে এসে হলরুমে বসবে এবং আলোচনা করবে। ব্যাস এইটুকুই। কিন্তু বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে- এমন কোনো বিষয় আমাকে জানানো হয়নি। এ সংক্রান্ত বিষয়ে আমি কোনো ধরনের লিখিত অনুমোদন দিইনি।’
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উপদেষ্টা মোহাইমিনুল আজবীন বলেন, ‘সংগঠনের সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ারসহ তিনজন অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে লিখিত অনুমতিপত্র জমা দিয়েছেন। তিনি অনুমতিপত্রটি তার ফাইলে রেখেছেন এবং অনুমতিও দিয়েছেন।’
আরও পড়ুন:
‘তুমি ছাড়া আমার জীবনে আর ঈদ আসে না’, মাকে নিয়ে আবেগঘন শুভ
বাঁধনের বিয়ের পাত্র ভেগে গেছেন
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বলেন, ‘তারা (আয়োজকেরা) কার কাছে আবেদন করেছে, আমার জানা নেই। আবেদন করলে বা অনুমতি চাইলে আমার জানার কথা। কিন্তু এমন কোনো অনুমতির আবেদন পাইনি।’
এমএমএফ/এমএস
What's Your Reaction?