ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে হামলা, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাল ও মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, স্থানীয় শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি নিয়ে প্রতিবেশী সহিদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় সহিদ মিয়া বেশ কয়েকদিন ধরে বালু ফেলে বিবদমান জায়গা ও খাল মাটি দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছে। এরই প্রতিবাদে মন্দিরের জায়গা ও খাল রক্ষার দাবিতে দুপুরে শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দির থেকে শত শত নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দখল হয়ে যাওয়া জায়গায় গিয়ে মানববন্ধন করতে চায়। কিন্তু সহিদ মিয়া, তার ছেলে আনোয়ার মাস্টারসহ তাদের লোকজন বাধা দেয়। ভুক্তভোগীরা আরও জানান, এক পর্যায় রোকন উদ্দিন নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। মুহূর্তেই ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে প্রতিবাদ জানাতে আসা অন্তত ১০ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাল ও মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, স্থানীয় শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি নিয়ে প্রতিবেশী সহিদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় সহিদ মিয়া বেশ কয়েকদিন ধরে বালু ফেলে বিবদমান জায়গা ও খাল মাটি দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছে।
এরই প্রতিবাদে মন্দিরের জায়গা ও খাল রক্ষার দাবিতে দুপুরে শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দির থেকে শত শত নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দখল হয়ে যাওয়া জায়গায় গিয়ে মানববন্ধন করতে চায়। কিন্তু সহিদ মিয়া, তার ছেলে আনোয়ার মাস্টারসহ তাদের লোকজন বাধা দেয়।
ভুক্তভোগীরা আরও জানান, এক পর্যায় রোকন উদ্দিন নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। মুহূর্তেই ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে প্রতিবাদ জানাতে আসা অন্তত ১০ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
অভিযুক্ত সহিদ বলেন, মন্দিরের জায়গায় আমি মাটি ফেলিনি। যেটি খাল দেখা যায় সেটি আসলে জমি। তাদের মানববন্ধনে আমরা হামলা করিনি। একটি চক্র এর পিছনে কাজ করছে।
এ বিষয়ে সরাইল থানার পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এ বিষয়ে অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সরজমিনে দেখা গেছে, অভিযোগকারী ব্যক্তি দৃশ্যমান খালের জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
What's Your Reaction?