ব্রাহ্মণবাড়িয়ায় রেল সেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট বাইপাস রেলপথের আখাউড়া পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই নারী রেলসেতু পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালোনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেলসেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে। আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

ব্রাহ্মণবাড়িয়ায় রেল সেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট বাইপাস রেলপথের আখাউড়া পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই নারী রেলসেতু পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালোনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেলসেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow