ব্রিজের পিলারের খাদে মিলল বিপুল অস্ত্র-সরঞ্জাম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে বিপুল দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, উদ্ধার আলামতের মধ্যে রয়েছে ৬টি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। সরঞ্জামগুলো একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় লুকানো ছিল।
র্যাব-১১-এর একটি দল নিয়মিত রাত্রিকালীন টহল দেওয়ার সময় গোপন সূত্রে এই অস্ত্রের খবর পায়। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্রিজের পিলারের খাদে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব আলামত জব্দতালিকা মূলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা রক্ষায় যে কোনো স্থানে অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে দ্রুততম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে বিপুল দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, উদ্ধার আলামতের মধ্যে রয়েছে ৬টি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। সরঞ্জামগুলো একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় লুকানো ছিল।
র্যাব-১১-এর একটি দল নিয়মিত রাত্রিকালীন টহল দেওয়ার সময় গোপন সূত্রে এই অস্ত্রের খবর পায়। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্রিজের পিলারের খাদে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব আলামত জব্দতালিকা মূলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা রক্ষায় যে কোনো স্থানে অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।