ব্রিটেনের রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রু আটক
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে আটক করেছে পুলিশ। তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে আটকের সত্যতা নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে হেফাজতে নেওয়ার পর বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। নরফোকের স্যান্ড্রিংহ্যাম এস্টেটে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি প্রবেশ করতে দেখা গেছে। এর আগে টেমস ভ্যালি পুলিশ জানায়, প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে গোপন উপাদান ভাগাভাগি করেছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আজ ৬৬ বছরে পা রাখা প্রিন্স অ্যান্ড্রু অতীতে সব ধরনের অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে আটক করেছে পুলিশ। তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে আটকের সত্যতা নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, তাকে হেফাজতে নেওয়ার পর বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। নরফোকের স্যান্ড্রিংহ্যাম এস্টেটে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি প্রবেশ করতে দেখা গেছে।
এর আগে টেমস ভ্যালি পুলিশ জানায়, প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে গোপন উপাদান ভাগাভাগি করেছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আজ ৬৬ বছরে পা রাখা প্রিন্স অ্যান্ড্রু অতীতে সব ধরনের অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
What's Your Reaction?