বড় জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো ভারত

ভারতের সেমিফাইনালে খেলা এখন কঠিন সমীকরণে। রানরেটে তাড়া অনেকটা পিছিয়ে গিয়েছিল সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে কিছুটা এগিয়েছে ভারত। যদিও এখনও রানরেট মাইনাস (-০.১০০)। গ্রুপে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের থেকে পিছিয়েই আছে ভারত। ২৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে ১৮৪ রানে থেমেছে জিম্বাবুয়ে। একটুর জন্য সেঞ্চুরি করতে না পারলেও শেষ পর্যন্ত লড়াই করে গেছেন ব্রায়ান বেনেট। ৫৯ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২১ বলে ৩১ করেন সিকান্দার রাজা। ভারতের অর্শদিপ সিং ২৪ রানে নেন ৩টি উইকেট। দুইদিন আগে এই জিম্বাবুয়ের বিপক্ষেই এবারের আসরের সর্বোচ্চ ২৫৪ রানের সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেটিকে ছাড়িয়ে গেলো ভারত, একই প্রতিপক্ষের বিপক্ষে। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৪ উইকেটে ২৫৬ রানের পুঁজি দাঁড় করায় ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে জিম্বাবুয়ের। অফফর্মে থাকা অভিষেক শর্মা আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়ে জ্বলে উঠেছেন। সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪

বড় জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো ভারত

ভারতের সেমিফাইনালে খেলা এখন কঠিন সমীকরণে। রানরেটে তাড়া অনেকটা পিছিয়ে গিয়েছিল সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে কিছুটা এগিয়েছে ভারত।

যদিও এখনও রানরেট মাইনাস (-০.১০০)। গ্রুপে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের থেকে পিছিয়েই আছে ভারত।

২৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে ১৮৪ রানে থেমেছে জিম্বাবুয়ে। একটুর জন্য সেঞ্চুরি করতে না পারলেও শেষ পর্যন্ত লড়াই করে গেছেন ব্রায়ান বেনেট। ৫৯ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২১ বলে ৩১ করেন সিকান্দার রাজা।

ভারতের অর্শদিপ সিং ২৪ রানে নেন ৩টি উইকেট।

দুইদিন আগে এই জিম্বাবুয়ের বিপক্ষেই এবারের আসরের সর্বোচ্চ ২৫৪ রানের সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেটিকে ছাড়িয়ে গেলো ভারত, একই প্রতিপক্ষের বিপক্ষে।

চেন্নাইয়ে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৪ উইকেটে ২৫৬ রানের পুঁজি দাঁড় করায় ভারত।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে জিম্বাবুয়ের। অফফর্মে থাকা অভিষেক শর্মা আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়ে জ্বলে উঠেছেন। সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ করে ফিরলেও অভিষেক ফিফটি তুলে নেন ২৬ বলে।
২৪ বলে ৩৮ করেন ইশান কিশান। অভিষেক ৩০ বলে ৫৫ রানের ইনিংসে হাঁকান ৪টি করে চার-ছক্কা। ১৩ ওভারে আগেই ১৫০ রান ছুঁয়ে ফেলে ভারত।

সূর্যকুমার ১৩ বলে করেন ৩৩। পরের সময়টায় তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মা। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ২৩ বলে ফিফটি করেন হার্দিক। তার ইনিংসে ছিল ২ চার আর ৪ ছক্কার মার। তিলক ১৬ বলে অপরাজিত ৪৪ করেন ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায়।

এমএমআর/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow