বড় বাজেটের সঙ্গে বড় দুর্নীতির সুযোগও তৈরি হয়: নাহিদ ইসলাম 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাজেটে ব্যাংক খাতের সংকট, জ্বালানি খাতের অসম চুক্তি এবং তরুণদের কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর কোনো দিকনির্দেশনা নেই। বড় বাজেটের সঙ্গে বড় দুর্নীতির সুযোগও তৈরি হয়। শুক্রবার (১২ জুন) চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন নাহিদ ইসলাম / এবারের বাজেট চানাচুরের মতো, খেতে ভালো কিন্তু পুষ্টিগুণ নেই নাহিদ ইসলাম বলেন, সরকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯ হাজার কোটি টাকা। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে এত রাজস্ব আদায় কখনো হয়নি। বিদ্যমান কর কাঠামো ও প্রশাসনিক সক্ষমতায় এক বছরের মধ্যে রাজস্ব আদায় প্রায় দ্বিগুণ করা সম্ভব নয়। ফলে বাজেটকে তিনি ‘উচ্চাভিলাষী’ বলে উল্লেখ করেন। এনসিপির আহ্বায়ক বলেন, রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কারের প্রত্যাশা ছিল। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি

বড় বাজেটের সঙ্গে বড় দুর্নীতির সুযোগও তৈরি হয়: নাহিদ ইসলাম 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাজেটে ব্যাংক খাতের সংকট, জ্বালানি খাতের অসম চুক্তি এবং তরুণদের কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর কোনো দিকনির্দেশনা নেই। বড় বাজেটের সঙ্গে বড় দুর্নীতির সুযোগও তৈরি হয়।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯ হাজার কোটি টাকা। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে এত রাজস্ব আদায় কখনো হয়নি। বিদ্যমান কর কাঠামো ও প্রশাসনিক সক্ষমতায় এক বছরের মধ্যে রাজস্ব আদায় প্রায় দ্বিগুণ করা সম্ভব নয়। ফলে বাজেটকে তিনি ‘উচ্চাভিলাষী’ বলে উল্লেখ করেন।

এনসিপির আহ্বায়ক বলেন, রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কারের প্রত্যাশা ছিল। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিছু পণ্যে কর কমানোর উদ্যোগ ইতিবাচক হলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টিও তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বড় বাজেটের সঙ্গে বড় দুর্নীতির সুযোগও তৈরি হয়। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে ঋণখেলাপি, অর্থপাচারকারী ও বিগত সরকারের আমলে অভিযুক্ত লুটেরাদের বিরুদ্ধে অর্থ পুনরুদ্ধার ও বিচার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

তিনি বলেন, ব্যাংক খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। সরকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান আরও সংকুচিত হতে পারে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংক খাতের সংকট নিরসনে বাজেটে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটি বর্তমানে নিষিদ্ধ। ট্রাইব্যুনালে দলগত বিচারের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রশাসন এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টি হলেই নগরবাসী ভোগান্তিতে পড়েন। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow