ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি স্পেন ও দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দল উরুগুয়ে। দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে থাকলেও স্পেন এখনো নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি। শেষ ম্যাচে হারলে সমীকরণের মারপ্যাঁচে তারা তৃতীয় স্থানেও নেমে যেতে পারে। ফলে শেষ ষোলো নিশ্চিত করতে জয় কিংবা অন্তত একটি পয়েন্টই লক্ষ্য লা রোহাদের। অন্যদিকে, টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি উরুগুয়ে। নকআউট পর্বে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মার্সেলো বিয়েলসার শিষ্যদের সামনে। মেক্সিকোর গুয়াদালাহারায় বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে দুই দল তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। উরুগুয়ের একাদশ: ফার্নান্দো মুসলেরা (গোলরক্ষক), সেবাস্তিয়ান কাসেরেস, গিয়ের্মো ভারেলা, মাথিয়াস অলিভেরা, মানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভালভার্দে, আগুস্টিন কানোব্বিও, ম্যাক্সি আরাউহো, হুয়ান মানুয়েল সানাব্রিয়া ও দারউইন নুনিয়েস। স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), মার্কোস লোরেন্তে, আয়মেরিক লাপোর্তে, পাও কুবারসি, মার্ক কুকুরেয়া, রদ
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি স্পেন ও দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দল উরুগুয়ে। দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রুপের শীর্ষে থাকলেও স্পেন এখনো নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি। শেষ ম্যাচে হারলে সমীকরণের মারপ্যাঁচে তারা তৃতীয় স্থানেও নেমে যেতে পারে। ফলে শেষ ষোলো নিশ্চিত করতে জয় কিংবা অন্তত একটি পয়েন্টই লক্ষ্য লা রোহাদের।
অন্যদিকে, টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি উরুগুয়ে। নকআউট পর্বে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মার্সেলো বিয়েলসার শিষ্যদের সামনে।
মেক্সিকোর গুয়াদালাহারায় বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে দুই দল তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।
উরুগুয়ের একাদশ:
ফার্নান্দো মুসলেরা (গোলরক্ষক), সেবাস্তিয়ান কাসেরেস, গিয়ের্মো ভারেলা, মাথিয়াস অলিভেরা, মানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভালভার্দে, আগুস্টিন কানোব্বিও, ম্যাক্সি আরাউহো, হুয়ান মানুয়েল সানাব্রিয়া ও দারউইন নুনিয়েস।
স্পেনের একাদশ:
উনাই সিমন (গোলরক্ষক), মার্কোস লোরেন্তে, আয়মেরিক লাপোর্তে, পাও কুবারসি, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, মিকেল মেরিনো, লামিনে ইয়ামাল, মিকেল ওয়ারাজাবাল ও অ্যালেক্স বায়েনা।
দুই দলের শক্তিশালী একাদশে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। একদিকে স্পেনের দখলভিত্তিক ফুটবল, অন্যদিকে উরুগুয়ের আক্রমণাত্মক কৌশল। সব মিলিয়ে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে এটি।
What's Your Reaction?