ভাঙন রোধে নদী পাড়ে বিশেষ দোয়া
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভয়াবহ নদীভাঙন থেকে রক্ষা পেতে নদীপাড়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৬ জুন) বিকেলে চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একতাপাড়া এলাকায় এ মিলাদের আয়োজন করা হয়। মিলাদে উপজেলা বিএনপি নেতা ও চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) একরামুল হক মিলন, চরপার্বতী এসসি উচ্চ বিদ্যালয় ও মৌলভী জহির উদ্দিন মসজিদ সমাজের সভাপতি কাওছার আলম বায়তুলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মিলাদ শেষে নদীভাঙন রোধে বিশেষ মোনাজাত করেন মৌলভী জহির উদ্দিন মসজিদের ইমাম আনোয়ার হোসেন মনির। মসজিদ সমাজের সভাপতি কাওছার আলম বায়তুল জাগো নিউজকে বলেন, ‘২০২৪ সালের ২৬ আগস্ট কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর ছোট ফেনী নদীতে জোয়ারের তোড়ে উপজেলার মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়ন এবং পার্শবর্তী ফেনীর সোনাগাজী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। তাই নদীভাঙন থেকে রক্ষা পেতে এ মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।’ বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার জাগো নিউজকে বলেন, ‘নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তদবিরে ভাঙন ঠেকাতে ৩০০ জিও ব্যাগ (বড় টিউব) বরাদ্দ দিয়েছে পানি উ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভয়াবহ নদীভাঙন থেকে রক্ষা পেতে নদীপাড়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৬ জুন) বিকেলে চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একতাপাড়া এলাকায় এ মিলাদের আয়োজন করা হয়।
মিলাদে উপজেলা বিএনপি নেতা ও চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) একরামুল হক মিলন, চরপার্বতী এসসি উচ্চ বিদ্যালয় ও মৌলভী জহির উদ্দিন মসজিদ সমাজের সভাপতি কাওছার আলম বায়তুলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে নদীভাঙন রোধে বিশেষ মোনাজাত করেন মৌলভী জহির উদ্দিন মসজিদের ইমাম আনোয়ার হোসেন মনির।
মসজিদ সমাজের সভাপতি কাওছার আলম বায়তুল জাগো নিউজকে বলেন, ‘২০২৪ সালের ২৬ আগস্ট কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর ছোট ফেনী নদীতে জোয়ারের তোড়ে উপজেলার মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়ন এবং পার্শবর্তী ফেনীর সোনাগাজী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। তাই নদীভাঙন থেকে রক্ষা পেতে এ মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।’
বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার জাগো নিউজকে বলেন, ‘নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তদবিরে ভাঙন ঠেকাতে ৩০০ জিও ব্যাগ (বড় টিউব) বরাদ্দ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এরমধ্যে বুধবার (২৪ জুন) চরপার্বতীর জন্য ২০০ ব্যাগ নিয়ে এসেছি। বাকি ১০০ চরহাজারীতে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ভাঙন পরিদর্শনে এসে এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ ও সরকারিভাবে আরও আড়াই লাখ টাকা দিয়ে গেছেন। এছাড়া তিনি চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের ৩৪টি স্থানে নদীভাঙন ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে ১০ কোটি টাকা বরাদ্দের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছেন।
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, ‘কোম্পানীগঞ্জের নদীভাঙন ঠেকাতে মুছাপুর রেগুলেটর নামে ৮৯৬ কোটি ৬১ টাকার প্রকল্পটি একনেকে জমা দেওয়া আছে। এছাড়া চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের জরুরি ভাঙন ঠেকাতে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে।’
ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম
What's Your Reaction?