ভাঙনকবলিত এলাকা রক্ষায় ব্যয় মুখ্য নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভাঙনকবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও বসতি রক্ষা করা। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু ডান তীর রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামীতে বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে। অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। এরই ধারাবাহিকতায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভাঙনকবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও বসতি রক্ষা করা।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু ডান তীর রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামীতে বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে।
অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। এরই ধারাবাহিকতায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ অন্যরা।
বিধান মজুমদার অনি/এমএন/এমএস
What's Your Reaction?