ভাঙ্গায় বাস পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা নামক স্থানে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গাগামী বাঙ্গী বোঝাই পিকআপের সাথে মাদারীপুর গামী শাহ ফরিদ পরিবহের সংঘর্ষ হয়, এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের একজন পিকআপের যাত্রী মারা যায়। সে ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে। এছাড়াও বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জন গুরুতর আহত হন। তাদের স্থানীয় লোকজন এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে অর্ধেকেরও বেশি রুগীদের প্রেরণ করা হয়েছে। অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ও কেটে গেছে। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ভাঙ্গ

ভাঙ্গায় বাস পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা নামক স্থানে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গাগামী বাঙ্গী বোঝাই পিকআপের সাথে মাদারীপুর গামী শাহ ফরিদ পরিবহের সংঘর্ষ হয়, এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের একজন পিকআপের যাত্রী মারা যায়। সে ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে।

এছাড়াও বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জন গুরুতর আহত হন। তাদের স্থানীয় লোকজন এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে অর্ধেকেরও বেশি রুগীদের প্রেরণ করা হয়েছে। অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ও কেটে গেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহন ভাঙ্গার বাবলাতলা ব্রিজের উপরে আসলে বিপরীত দিক টেকেরহাট থেকে বাঙ্গি বোঝাই করে আসা ভাঙ্গাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়‌। এতে বাসটি সড়ক থেকে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের উপরে থাকা পিকআপটি উদ্ধার করে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করি।

আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি। দুর্ঘটনায় পিকআপের ১ জন নিহত হয়। এছাড়াও বাস এবং পিকআপ মিলে ৩০ জন আহত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow