ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্তের পথে

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার রাতে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তির প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। গয়াল বলেন, যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, চুক্তির ৯৯ শতাংশ প্রস্তুত। এখন শুধু ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কিছু আইনি পরিবর্তন চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে প্রতিফলিত হবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে তিনি আশাবাদী যে খুব দ্রুতই প্রথম ধাপের বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে একটি মার্কিন প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে বলেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হওয়ার ঘোষণা দেয়, যার লক্ষ্য ছিল দীর্ঘদিনের বাণিজ্য বিরোধের সমাধান। গত বছর রুশ তেল আমদানিকে কেন্দ্র করে

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্তের পথে
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার রাতে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তির প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। গয়াল বলেন, যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, চুক্তির ৯৯ শতাংশ প্রস্তুত। এখন শুধু ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কিছু আইনি পরিবর্তন চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে প্রতিফলিত হবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে তিনি আশাবাদী যে খুব দ্রুতই প্রথম ধাপের বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে একটি মার্কিন প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে বলেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হওয়ার ঘোষণা দেয়, যার লক্ষ্য ছিল দীর্ঘদিনের বাণিজ্য বিরোধের সমাধান। গত বছর রুশ তেল আমদানিকে কেন্দ্র করে মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, আগামী পাঁচ বছরে জ্বালানি, প্রযুক্তি ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে ভারত ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪৯.৪ বিলিয়ন ডলার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow