ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঝারি মানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৭ রান।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরুতে ধাক্কা খেলেও জুয়ারিয়া ফিরদৌসের ৩৩ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩২ এবং সোবহানা মোস্তারি ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে শোরনা আক্তার ১৩ ও রিতু মণির ঝোড়ো ক্যামিওতে দলীয় সংগ্রহ দেড়শ ছুঁতে না পারলেও লড়াই করার মতো স্কোর গড়ে বাংলাদেশ।
ভারতের হয়ে তিনটি উইকেট নেন রাধা যাদব। এ ছাড়া ২টি উইকেট নেন শ্রী চারনি। একটি করে উইকেট পান রেণুকা সিং ও নন্দিনী শর্মা।