ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিকিম সরকার এক বিবৃতিতে জানায়, সোমবার দুপুরে নামচি জেলায় নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবারও আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, টানেলের প্রবেশমুখে ভূমিধসের কারণে ধ্বংসস্তূপ জমে যায়। একই সঙ্গে সেখানে গ্যাস লিকের ঘটনাও ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে। সিকিম সরকার জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলে দুর্ঘটনার খোঁজখবর নেন এবং চলমান উদ্ধার অভিযান পর্যালোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদি উদ্ধার অভিযান ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সরকার জানিয়েছে, একাধিক সংস্থা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। প

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিকিম সরকার এক বিবৃতিতে জানায়, সোমবার দুপুরে নামচি জেলায় নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবারও আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, টানেলের প্রবেশমুখে ভূমিধসের কারণে ধ্বংসস্তূপ জমে যায়। একই সঙ্গে সেখানে গ্যাস লিকের ঘটনাও ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে। সিকিম সরকার জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলে দুর্ঘটনার খোঁজখবর নেন এবং চলমান উদ্ধার অভিযান পর্যালোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদি উদ্ধার অভিযান ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সরকার জানিয়েছে, একাধিক সংস্থা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল টানেলের ভেতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার এবং নিহতদের মরদেহ বের করে আনতে নিরলসভাবে কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow